Saturday, 10 May 2025

 জীবনে তোমার নিজের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমার জীবনে হওয়া প্রত্যেক ঘটনার জন্য তুমি নিজেই দায়ী। অন্য কেউ নয়। সবাই তোমাকে বুঝবে না। সবাইকে তুমি বোঝাতেও পারবে না। চুপচাপ তোমার লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করে যাও।

Friday, 25 April 2025

ব্যক্তিগত সুখ দুঃখে

 আমার ব্যক্তিগত সুখ দুঃখে জগতের কিছুই যায় আসে না। কিন্ত আমার সুখ দুঃখ যখন অন্যকে প্রভাবিত করে,  তখন আমার সুখ দুঃখ বেড়ে যায়। সুখের ক্ষেত্রে অন্যের কোনো প্রবলেম নেই, কিন্তু দুঃখের ক্ষেত্রে অন্যের মহা সমস্যা - সে যতই নিজের মানুষ হোক না। মনে হয় প্রকৃত পক্ষে নিজের বলে কিছুই হয় না। সময়, পরিস্থিতি তোমাকে আঘাত করতে করতে জীবনের প্রান্তে নিয়ে যাবে।

Tuesday, 31 January 2023

অসীমের ডাক

 এই জগতের পেছনে আরেকটা যেন জগৎ আছে। এই দৃশ্যমান আকাশ, পাখির ডাক, এ সমস্ত সংসার জীবনযাত্রা তারই ইঙ্গিত আনে মাত্র - দূর দিগন্তের বহুদূর ওপারে কোথায় যেন সে জগতটা পেঁয়াজের একটা খোসার মধ্যে যেমন আর একটা খোসা, সেটাও তেমনি এই আকাশ, বাতাস, সংসারের আবরণে কোথাও যেন ঢাকা আছে, কোন জীবন পারের মনের পারের দেশে।



স্থির সন্ধ্যায় নির্জনে একা কোথাও বসিয়া ভাবলেই এই জগতটা একটু একটু নজরে আসে। সেই জগতটার সঙ্গে যোগ-সেতু প্রথম স্থাপিত হয় তার বাল্যে - দিদি যখন মারা যায়। তারপর অনিল - মা - অপর্ণা - সর্বশেষে লীলা। দুস্তর  অশ্রুর  পারাবার  সারা জীবন ধরিয়া পাড়ি দিয়া আসিয়া   আজ যেন বহুদূরে   সে দেশের তালিবান রেখা অস্পষ্ট নজরে আসে ।
      --- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
x

Sunday, 25 December 2022

মনে পড়ে

 তোমায় মনে পড়ে বারে বারে

তুমি আসো আমার প্রাণে

গানের সুরের ডানা মেলে ।

তোমায় পেয়েছি আজ

সেই আগের মতো করে

গানের সুরে

তুমি গাহো আজও - নাচো আজও

সেই আগের মতো করে

আমার প্রাণে।

আমার প্রাণের কিশোর আকাশ

দোলা দেয় বারে বারে

নানা ছলে নানা রঙে

তোমার কাছে ছুটে যায়,

ফিরি শূন্য হাতে

আড়াল হতে তোমায় দেখি

 লাজের ভয়ে

চেয়েছিলাম বলে

পাইনি তোমায় নিজের করে

আজ চাইনি কিছুই

পেয়েছি টায় আপন করে 



Saturday, 10 December 2022

I wish to cry

 খুব জোর করে কান্নাটাকে চেপে রেখেছি। বুকের ভিতরটা হাউ হাউ করে কাঁদছে। সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। কাউকে কিছু বলতে পারছি না। মানুষের মন বিচিত্র। বিচিত্র তার স্বভাব। বিশ্বাস এর আকাশে অবিশ্বাসের উকিঝুকি।ভালোবাসা হলো প্রহসন। আমি কাকে কতখানি অধিকার দেবো, সেটা সম্পূর্ণ আমার নিজের কাছে। আমি একটু একা থাকতে চাই আর জোর করে হাউহাউ করে কাঁদতে ইচ্ছে করছে। লোকলজ্জার ভয়ে মনের ইচ্ছাটাকে চেপে রাখতে হচ্ছে।