জীবন মেলা
জীবনের পথে পথে ভেসে ভেসে চলি, জীবনের সাথে একাএকা কথা বলি---
Saturday, 24 November 2018
জলের পাহাড় (Hill of water)
জলের পাহাড়
*************
ঘরের কোনে এক ফোঁটা জল
কেউ দেখতে পাইনি,
আঁধার কাটতে লাগলো যখন
দেখা গেল –
এ তো জলের পাহাড় !
কত ইতিহাস লুকিয়ে আছে
এর নিচে
কে জানে ?
কত মানুষ – কত জন
মাড়িয়েছে জলের পাহাড়
তার খবর কেউ রাখেনি
Wednesday, 22 August 2018
ফিরে যেতে পারি না
ফিরে যেতে পারি না
আমি আর ফিরে যেতে পারি না
তোমার কাছে কোন কিছুর বিনিময়ে,
শুধু স্মৃতিচারণা কাটুক
আমার সারাজীবন ... তুষানলে দগ্ধ হয়ে ।
এ পথে আছে যাওয়ার পদচিহ্ন,
ফিরে যাওয়ার চিহ্ন খুঁজে পাইনি ।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)