কোন আবেশে
তুমি কেমন করে
কাঁদাও আমায় বারে
বারে,
বিজন ঘরে আনমনে
শুধু ভাবি যেন
কারে !
তুমি কাছে থেকেও
হওগো সু দূ ... র
বুক করে দুরু
দুরু
এই বুঝি কাটল সুর
।
ক্ষণেকের দেখা গোপনে
থাকি আমি বড়যাতনে,
আমার আকাশ হয়
মধুর
রাখি তাকে যতনে ।
সবার আড়ালে
রাতদিন
থাকি যেন কোন
আবেশে,
তুমি বুঝিবে না
মোরে
ফেলো না ভালবেসে
।
আমি সইতে পারবো
না
যদি তোমার অশ্রু
ঝরে,
আমি পেয়েছি,
পেয়েছি সব
শুধুই ভালবেসে –
তোমারে ।

No comments:
Post a Comment