সারাদিন ওর কাজের শেষ নেই । সকালে ঘুম থেকে উঠেই এটা ধরছে, ওটা টানছে । ওকে ধরতে গেলেই পালিয়ে যাচ্ছে । খিদে পেলে মায়ের কাছে ছুটে গিয়ে বলছে - খিবু ।
১৬/১০/২০১৯
ওকে আমি এত শান্ত কক্ষনো
দেখিনি । চুপচাপ –কখনও বসে লজেন্সের কোটাটা একবার খুলছে –আর একবার বন্ধ করছে ।
আজ পাঁচদিন হোল –পাকুর শরীর
খারাপ – জ্বর, সর্দি-কাশি , বমি । চোখে ঘুম নেই । বিছানায় শুয়ে শুধু মা মা করছে ।

No comments:
Post a Comment